ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর ও জয়পুরহাটসহ দেশের ৮ জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবার উদ্বোধন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ই-বেইলবন্ড চালুর ফলে জামিনপ্রাপ্ত একজন বন্দিকে দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা দাখিলের মাধ্যমে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যেই আসামির মুক্তি নিশ্চিত করা যাবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আগে জামিন পেতে আসামিদের ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময়ক্ষেপণের পাশাপাশি আর্থিক ক্ষতি ও ভোগান্তি বাড়ত। অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লাগত। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় কে কখন স্বাক্ষর করলেন তার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকবে, ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করার সুযোগ থাকবে না।

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে। সর্বশেষ ধাপে আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ সেবার কার্যক্রম শুরু হলো।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচার ব্যবস্থার আধুনিকায়ন এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই প্রচলিত কাগজভিত্তিক জামিননামার পরিবর্তে ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা

আপডেট টাইম : ১১:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬