ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব : তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১১২ বার

বিএনপি ক্ষমতায় গেলে তরুন এবং নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মত নতুন শিল্পখাত তৈরি করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর রাজবাড়ী মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, ‘গাজীপুর হচ্ছে গার্মেন্টসের রাজধানী। লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করেন। বাংলাদেশে গার্মেন্টস শিল্প প্রথম নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যার ফলে এদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানে সুযোগ তৈরি হয়েছে। বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা বিএনপি সরকার করেছিল। নারীদের জন্য ফ্রি শিক্ষাব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য একমাত্র বিএনপি কাজ করে থাকে।’

এসময় আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্প আনা, যেখানে আরও বিপুল সংখ্যক তরুণ ও নারী শ্রমিক কাজ করবে। নারী পোশাক শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে সরকারের সহযোগিতা তাদের কাছে পৌঁছে যাবে। এর ফলে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। গাজীপুরে কৃষকদের সহযোগিতা করা হবে, তাদের জন্য কৃষক কার্ড তৈরি করে ওই কার্ডের মাধ্যমে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। জয়দেবপুর রেল ক্রসিং এর উপর ওভার পাস নির্মাণ করা হবে। নারী শ্রমিকের বাচ্চাদের জন্য ডে কেয়ারের সেন্টার তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুরের তুরাগ,লবনদহ ও চিলাই খাল কে দূষণমুক্ত করে পুন:খনন করে স্বচ্ছ পানির প্রবাহ তৈরি করা হবে। শ্রমিকদের আবাসনের ব্যবস্থাও করা হবে।

গাজীপুরে তারেক রহমানের শৈশবের স্মৃতি তুলে ধরে বলেন, ‘বাবার চাকুরির সুবাদে পরিবার সদস্যদের সঙ্গে গাজীপুরে বসবাস করার সুবাদে এখানে শৈশব কাটিয়েছি।’ স্বাধীনতা পূর্বে ভাওয়াল মাঠে তিনি খেলাধুলার কথা তুলে ধরেন।

এসময় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করে গাজীপুরের ৫ টি আসনে বিএনপির প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

২৪শের আন্দোলনে গাজীপুরে অনেক শহীদ হয়েছেন, যেই অধিকারের জন্য মানুষ শহীদ হয়েছেন, সেই অধিকারের লড়াই অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিন নির্বাচনী জনসভায় তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় নির্বাচনী জনসভার উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস,এম,রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক একে,এম,এম ফজলুল হক মিলন।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব : তারেক রহমান

আপডেট টাইম : ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬