ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত হলেন আইন ও বিচার বিভাগের উপসচিব মোঃ হারুন রেজা 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার

Oplus_16908288

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব মোঃ হারুন রেজাকে (বিচার শাখা–৩) বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ের উপসচিব পদে পদায়িত সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বর্তমান পদে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে জারি করা আদেশের অনুলিপি সুপ্রিম কোর্ট সচিবালয়, রেজিস্ট্রার জেনারেল (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট শাখা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আইন ও বিচার বিভাগের উপসচিব (বিচার শাখা–৩) মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত হলেন আইন ও বিচার বিভাগের উপসচিব মোঃ হারুন রেজা 

আপডেট টাইম : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬