ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ আখ্যা চীনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১০৬ বার

ঢাকায় চীনের দূতাবাস যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন” বলে অভিহিত করেছে। দূতাবাসের মুখপাত্র বৃহস্পতিবার দুপুরে এক সংবাদবার্তায় বলেছেন, এসব মন্তব্যে “ভুল-শুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে” এবং এর পেছনে স্পষ্টভাবে “অসৎ উদ্দেশ্য” রয়েছে।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন কয়েকটি জাতীয় দৈনিকের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে আমি সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী সরকার হোক বা নির্বাচিত সরকার। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির বিষয় স্পষ্টভাবে তুলে ধরব।”

চীনের মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক দফায় দফায় সমর্থন ও সমতার ভিত্তিতে গড়ে উঠেছে, যা পারস্পরিক লাভজনক সহযোগিতায় পরিণত হয়েছে এবং জনসমর্থনও পেয়েছে। এই সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সহায়ক।

তিনি আরও বলেন, “চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশের বিষয়; এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বা আঙুল তোলার সুযোগ নেই। আমরা যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানাই এবং বাংলাদেশের স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার পক্ষে সহায়ক কর্মকাণ্ডে মনোযোগ দিতে বলি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ আখ্যা চীনের

আপডেট টাইম : ১০:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬