ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাঠে নামছে সব দল, কোথায় কার সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও জনসভার মাধ্যমে রাজনৈতিক দলগুলো ভোটারদের সামনে তাদের প্রচারণা উপস্থাপন করছে। নির্বাচনী আইন অনুযায়ী প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

আজ সকাল থেকেই মাঠে সক্রিয় হয়েছে বিএনপি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে দলের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাতটি জেলায় সমাবেশে অংশ নেবেন। এসব জেলায় রয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।

জামায়াতে ইসলামী আজ দুপুর ২টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভা করবে। এতে দলের আমির শফিকুর রহমান এবং ১০–দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন। জনসভাস্থলটি জামায়াতের আমিরের নির্বাচনী এলাকা ঢাকা–১৫ এর মধ্যে।

জাতীয় নাগরিক পার্টি (এনসপি) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার সমাধি এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে। জিয়ারতের পর দলের প্রচার কর্মসূচি ৩ নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিস্তৃত হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

সিপিবি আজ সকাল ১১টায় কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে প্রচার কার্যক্রম শুরু করবে। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে গতকাল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা–১৫ আসন থেকে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপি ঢাকা–১১ আসনে প্রার্থী হিসেবে নাহিদ ইসলামকে প্রার্থী করেছে।

প্রথম দিনেই কয়েকটি অভিযোগও শোনা গেছে। ঢাকা–১৫ আসনে জামায়াতে ইসলামী নেতারা জানিয়েছেন, তাদের কর্মীদের বিভিন্ন স্থানে হামলা ও বাধার সম্মুখীন হতে হয়েছে। বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, একটি দল আচরণবিধি লঙ্ঘন করেছে এবং নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। ঢাকার এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং প্রশাসন বৈষম্যমূলক আচরণ করছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদল সবার জন্য সমান নির্বাচনী সুযোগ নিশ্চিত করার জন্য পরামর্শ এবং কিছু অভিযোগ তুলে এনেছে। সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে—এটাই তাদের মূল দাবি।

নির্বাচনী প্রচার এখন পুরো দেশে গতি পাচ্ছে, ভোটারদের নজর আর্কষণ করতে মাঠে সক্রিয় সব দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মাঠে নামছে সব দল, কোথায় কার সমাবেশ

আপডেট টাইম : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬