ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে ছাত্রদল নেতার মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০২ বার

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর— ৩ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৫০০/৫০১/৫০২ (মানহানি) অনুযায়ী এ মামলা করেন তিনি।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেন তিনি। আজ রবিবার (১৮ জানুয়ারী) দায়েরকৃত মামলাটি গ্রহণ করে আদালত এবং আগামী পহেলা ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন।

এ ব্যাপারে মামলার বাদী সোলাইমান চৌধুরী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি মানহানি মামলা দায়ের করেছি। মামলায় আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রুপমূলক বক্তব্য প্রদানের অভিযোগ উত্থাপন করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ বা  রাজনৈতিক প্রতিহিংসার জন্য মামলা করা হয়নি। প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সমাজে শালীনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আমি আইনানুগ পথ অবলম্বন করেছি। আদালত নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।  এ বিষয়ে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং বিচারাধীন বিষয়ে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করছি।’

এ বিষয়ে মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, আমির হামজার উপর যে মামলা দায়ের করা হয়েছে তা গৃহীত হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী কোর্ট সিদ্ধান্ত দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে ছাত্রদল নেতার মামলা

আপডেট টাইম : ১১:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬