ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ঘরোয়া উপায়ে তাড়ান তেলাপোকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার

তেলাপোকা শুধু বিরক্তিকর নয়, এটি টাইফয়েড, কলেরাসহ নানা মারাত্মক রোগের জীবাণু বহন করে। তাই ঘর থেকে তেলাপোকা দূর করা অত্যন্ত জরুরি।

তেলাপোকা মারার জন্য বাজারে নানা স্প্রে বা রাসায়নিক পাওয়া যায়, তবে সেগুলি শিশু বা পোষা প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে। আমাদের রান্নাঘরের সাধারণ কিছু উপাদান দিয়েই তেলাপোকা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তেলাপোকা তাড়ানোর একটি কার্যকর পদ্ধতি হলো বেকিং সোডা ও চিনি মিশ্রণ। সমান পরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে, তেলাপোকা যেসব জায়গায় বেশি থাকে সেখানেই ছিটিয়ে দিন। চিনি তাদের আকৃষ্ট করবে আর বেকিং সোডা তাদের শরীরের মধ্যে গিয়ে তাদের ধ্বংস করবে।

বোরিক অ্যাসিড প্রাকৃতিক কীটনাশক হিসেবে পরিচিত। সামান্য আটা বা ময়দা, চিনি ও বোরিক অ্যাসিড গুঁড়ো মিশিয়ে ছোট ছোট গোল্লা তৈরি করে রান্নাঘরের ড্রেন বা অন্ধকার কোণায় রাখুন। তবে, সতর্ক থাকুন, এটি যেন শিশু বা পোষ্যদের নাগালের বাইরে থাকে।

তেলাপোকা তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে ছড়িয়ে দিলে তার গন্ধে তেলাপোকা পালিয়ে যাবে। এছাড়া যেসব জায়গায় তেলাপোকা বেশি আসে, সেখানে লবঙ্গ রাখতে পারেন, যার গন্ধ তেলাপোকা তাড়াতে খুবই কার্যকর।

এক লিটার পানিতে একটি পেঁয়াজ বাটা, একটি রসুন বাটা এবং এক চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে নিন। এই মিশ্রণটি ঘরের কোণায় বা তেলাপোকার বাসায় স্প্রে করলে, তেলাপোকা দ্রুত চলে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ঘরোয়া উপায়ে তাড়ান তেলাপোকা

আপডেট টাইম : ০২:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬