ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মঞ্জুরুল আহসানকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপির তালিকাভুক্তির ওপর জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

আজ বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই আদেশ প্রদান করেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

শুনানি শেষে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ ইতোমধ্যে পুনঃতফসিল করা হয়েছে। তবে হাইকোর্টে তার রুলটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। রুলটি নিষ্পত্তি হলে তিনি আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপির তালিকা থেকে মুক্তি পাবেন।

এর আগে, গত ৮ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। পরে সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন মুন্সী।

উল্লেখ্য, বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করার আদেশ দিয়েছিলেন, যা চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থীর এই আইনি লড়াই আসনটির নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মঞ্জুরুল আহসানকে

আপডেট টাইম : ১১:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬