ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

আঞ্চলিক দেশগুলোকে জানাল ইরান হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ বার

মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় তাহলে এসব ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “তেহরান আঞ্চলিক দেশগুলোকে বলেছে— সৌদি থেকে আরব আমিরাত, তুরস্ককে— যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা হবে। আমরা এসব দেশকে আহ্বান জানিয়েছি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যেন তারা ঠেকায়।”

দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন।

ইরান সরকার এ বিক্ষোভ দমনে ব্যাপক কঠোর অবস্থান নিয়েছিল। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর কঠোরতার কারণে বিক্ষোভ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এরমধ্যে ট্রাম্প নতুন করে আবারও বিক্ষোভ শুরুর আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”

ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদ হিসেবে ইরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা-মেইক ইরান গ্রেট এগেইন)।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

আঞ্চলিক দেশগুলোকে জানাল ইরান হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে

আপডেট টাইম : ০৭:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬