ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১২ বার

রাজধানীর রিক্সা, ভ্যান ও অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ-খবর এবং সুখ-দুঃখের কথা শোনেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেইসবুক পোস্টেও এ মতবিনিময় সভার ভিডিও ফুটেজ দেখা যায়।

এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা। বিএনপির চেয়ারম্যানগভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।

পাশাপাশি তিনি অনুরোধ জানান, শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার।

এসময় কয়েকজন রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তারেক রহমানও এসব নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে তারেক রহমানকে ধানের শীষ ও রিকশা সংবলিত একটি ক্রেস্ট উপহার দেন তারা। এ সময় রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে গ্রুপ ছবি তোলেন তারেক রহমান। এই অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া বিএনপি’র সিনিয়র কোনো নেতা উপস্থিত ছিলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

আপডেট টাইম : ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬