ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

প্রয়োজনে শপথ ভেঙে ফের অস্ত্র হাতে তুলে নেব ট্রাম্পকে কড়া হুশিয়ারি পেত্রোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেনÑ প্রয়োজনে তিনি শপথ ভেঙে নিজ দেশের জন্য আবারও অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র তার ও তার সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পেত্রো বলেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় সহিংস হস্তক্ষেপ করে, বিশেষ করে ভেনেজুয়েলায় চলতি সপ্তাহের অভিযানের মতো কোনো পদক্ষেপ নিলে, তার জবাব দেওয়া হবে। পেত্রো বলেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনও অস্ত্র স্পর্শ করব না। কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব।’ পেত্রো নিজেই একসময় বামপন্থি সশস্ত্র যোদ্ধা ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক হিসেবে পেত্রো সম্প্রতি সামনে এসেছেন। ট্রাম্প মাদক পাচার দমনের নামে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছেন। দুই দেশের এই দুই নেতা এর আগেও একে অপরের বিরুদ্ধে কটু মন্তব্য করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোয় ট্রাম্পের হুমকি আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে অপহরণের ঘটনার পর পেত্রোর উচিত ‘নিজের পশ্চাদ্দেশ সামলে রাখা।’ আন্তর্জাতিক আইনের বহু বিশেষজ্ঞ এই অপহরণকে অবৈধ মনে করছেন। গত রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পেত্রোর সরকারের বিরুদ্ধে একই ধরনের একটি অভিযান চালানো ‘তার কাছে ভালোই মনে হয়।’

ট্রাম্প বলেন, ‘কলম্বিয়াও খুব দুর্বল একটি দেশ, এটি পরিচালিত হচ্ছে একজন দুর্বল মানুষের হাতে, যে কোকেন তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না।’ ট্রাম্পের এসব মন্তব্যের নিন্দা জানিয়ে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘আন্তর্জাতিক আইনের নিয়মের পরিপন্থি এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, পেত্রো যুক্তরাষ্ট্রে মাদক পাচার সহজ করে দিচ্ছেন। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। পেত্রো এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

প্রয়োজনে শপথ ভেঙে ফের অস্ত্র হাতে তুলে নেব ট্রাম্পকে কড়া হুশিয়ারি পেত্রোর

আপডেট টাইম : ১০:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬