ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

হোয়াইট হাউজে মেলানিয়া ট্রাম্পের না যাওয়া কি ভালো অভিভাবকের লক্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
  • ৩৪৪ বার

ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউজে থাকা শুরু করলেও আপাতত সেখানে থাকছেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্প।

মেলানিয়া ট্রাম্প বলেছেন, একমাত্র সন্তান ব্যারন ট্রাম্পের পড়ালেখার কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কারণ নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ার কাছেই অবস্থিত ব্যারনের স্কুল। তাই মেলানিয়া এখানেই থাকতে চান। তবে সেমিস্টার শেষ হলে ছেলেসহ হোয়াইট হাউজে যাবেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ব্যারনের পড়াশুনার বেশ ক্ষতি হয়েছে, তাই আপাতত ছেলের পড়া নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। কিন্তু এর মধ্যে প্রয়োজন পড়লে মাঝে মধ্যে হোয়াইট হাউজে যাবেন মেলানিয়া, এমনটাই জানিয়েছেন তিনি।

আর এই খবরে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা -সমালোচনা। অনেকে এ সিদ্ধান্তকে ঠিকভাবে নিতে পারেননি, আবার অনেক ব্যঙ্গও করছেন।

পামেলা বেনবো নামে একজন টুইটারে লিখেছেন “হোয়াইট হাউজে ফার্স্ট ফ্যামিলি থাকবে এটা আমাদের দেশের একটা প্রতীক এবং বিশ্বের কাছেও তাই। মেলানিয়া ট্রাম্পের এমন সিদ্ধান্ত আতঙ্কের বিষয় আমার কাছে”।

অনেকে মজা করে লিখেছেন মিসেস ট্রাম্পের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যে পছন্দ আছে সে কারণে তিনি হোয়াইট হাউজে যেতে চাইছেন না।

আবার অনেকে প্রশ্ন তুলেছেন ট্রাম্পের বিয়ের সম্পর্ক এখন কোনদিকে মোড় নিচ্ছে তা প্রকাশ পাচ্ছে মেলানিয়ার হোয়াইট হাউজে না যাওয়ার সিদ্ধান্তে।

কিন্তু মেলানিয়ার সমর্থনেও অনেকে টুইট করেছেন।

“ভালো সিদ্ধান্ত। শিশু ব্যারনের জন্য এমন সিদ্ধান্ত দায়িত্বশীল অভিভাবকের প্রমাণ দেয়”-লিখেছেন একজন।-বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

হোয়াইট হাউজে মেলানিয়া ট্রাম্পের না যাওয়া কি ভালো অভিভাবকের লক্ষণ

আপডেট টাইম : ০৯:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬