ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হিন্দুদের জন্মহার কমছে, ২–৩টি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৩৩ বার

হিন্দু দম্পতিদের অন্তত ৩টা করে সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার বেশি, আর হিন্দুদের মধ্যে তা কমে যাচ্ছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা বলেন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার বেশি, অন্যদিকে হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘হিন্দু পরিবারগুলোকে আরও সন্তান জন্মদানের আহ্বান জানানোর পেছনে এটাই কারণ। আমরা হিন্দুদের এক সন্তানের মধ্যেই থেমে না থেকে কমপক্ষে দুটি সন্তানের জন্ম দেয়ার জন্য অনুরোধ করছি। যারা পারে, এমনকি তারা তিনটি সন্তানও নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা মুসলিম জনগণকে সাত থেকে আটটি সন্তান জন্ম না দেয়ার জন্য অনুরোধ করছি, আবার হিন্দুদের আরও সন্তান জন্ম দেয়ার জন্য অনুরোধ করছি। এটি না হলে, হিন্দুদের ঘর দেখভাল করারও কেউ থাকবে না।’

এর আগে, ২৭ ডিসেম্বর রাজ্যে জনসংখ্যার প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে শর্মা বলেন, ২০২৭ সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জনসংখ্যা ৪০ শতাংশ ছুঁতে পারে। তার দাবি, তিনি যখন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ) দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তখন মুসলিমদের জনসংখ্যা ছিল ২১ শতাংশ, যা ২০১১ সালের আদমশুমারিতে বেড়ে দাঁড়ায় ৩১ শতাংশে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, তাদের জনসংখ্যা ৪০ শতাংশের উপরে যাবে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন অসমিয়া জনগণের ভবিষ্যত প্রজন্ম তাদের জনসংখ্যা ৩৫ শতাংশের নিচে নেমে যেতে দেখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হিন্দুদের জন্মহার কমছে, ২–৩টি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬