ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

জন এফ কেনেডির ৩৫ বছর বয়সি নাতনি তাতিয়ানা শ্লসবার্গের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১০৮ বার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি ও পরিবেশবিষয়ক সাংবাদিক তাতিয়ানা শ্লোসবার্গ ৩৫ বছর বয়সে মারা গেছেন। জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সুন্দর তাতিয়ানা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা গেছেন। তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

গত নভেম্বরে তাতিয়ানা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক প্রবন্ধে তিনি লেখেন, চিকিৎসকদের মতে তার বেঁচে থাকার সম্ভাবনা এক বছরেরও কম। গত মাসে প্রকাশিত ‘এ ব্যাটল উইথ মাই ব্লাড’ শীর্ষক নিবন্ধে তিনি জানান, ২০২৪ সালের মে মাসে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে।

অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া রক্ত ও অস্থি মজ্জার একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যানসার, যা স্বাভাবিক রক্তকণিকা তৈরিতে বাধা সৃষ্টি করে। শ্লোসবার্গ কেমোথেরাপি ও অস্থি মজ্জা প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসা নিলেও চিকিৎসকরা ইতিবাচক পূর্বাভাস দিতে পারেননি।

ডিজাইনার এডউইন শ্লোসবার্গ ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্যারোলিন কেনেডির কন্যা তাতিয়ানা লেখেন, তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সন্তানদের নিয়ে—যারা তাকে মনে রাখতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, তার মৃত্যু পরিবারের জন্য আরেকটি গভীর বেদনার কারণ, কারণ কেনেডি পরিবার আগেও একাধিক ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে।

উল্লেখ্য, জন এফ কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হন এবং তার চাচা জন এফ কেনেডি জুনিয়র ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

জন এফ কেনেডির ৩৫ বছর বয়সি নাতনি তাতিয়ানা শ্লসবার্গের মৃত্যু

আপডেট টাইম : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫