ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্যা পিপল, ফর দ্যা কান্ট্রি’: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার

Oplus_16908288

‘উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্যা পিপল, ফর দ্যা কান্ট্রি’: তারেক রহমান (দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার পরিকল্পনা আছে”: তারেক রহমান)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, “দেশের মানুষের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।

তারেক রহমান মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত ‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের সঙ্গে তুলনা করে বলেন, “আমি বলতে চাই—আই হ্যাভ আ প্ল্যান ফর দ্যা পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।” তিনি জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজন।

ভাষণে তিনি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান এবং স্বাধীনতার ইতিহাস স্মরণ করান। তিনি বলেন, “১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। ১৯৭৫-এর ৭ নভেম্বরও সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ রক্ষা করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টও ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।

শহীদ ওসমান হাদীকে স্মরণ করে তারেক রহমান বলেন, “ওসমান হাদীর ইচ্ছা ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা। যারা ২৪-এর আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, “এ দেশে পাহাড়ের মানুষ আছে, সমতলের মানুষ আছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ এখানে বসবাস করে। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে নারী, পুরুষ বা শিশু ঘর থেকে বের হলে নিরাপদে ফিরে আসতে পারবে।

তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ গড়ার নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিভিন্ন ষড়যন্ত্রের মুখে ধৈর্য ও শান্ত থাকা প্রয়োজন। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। গণতান্ত্রিক, ন্যায়পরায়ণ এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ে তুলতে হবে।

ভাষণের শেষাংশে তিনি মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “সন্তান হিসেবে আমার মন আমার মায়ের পাশে আছে। কিন্তু জনগণকে আমি কখনও ফেলে যেতে পারি না। সবাই মিলে কাজ করে আমরা আমাদের দেশকে গড়ে তুলব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্যা পিপল, ফর দ্যা কান্ট্রি’: তারেক রহমান

আপডেট টাইম : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫