ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তারেক রহমানের সাথে দেশে ফিরছে পোষা বিড়াল ‘জেবু’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের আদরের পোষা বিড়াল ‘জেবু’। সকলের মনে প্রশ্ন— জেবুও কি আসছে তারেক রহমানের সঙ্গে?

একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, সাইবেরিয়ান ব্রিডের বিড়াল জেবুর বয়স ৭। ইতোমধ্যেই আলোচিত এই বিলাতি বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সকল অনুমোদন নেয়া হয়েছে। তাই নিশ্চিত করেই বলা চলে, তারেক রহমান শুধু পরিবার নিয়েই নয়, আদরের বিড়াল জেবুকেও সঙ্গে নিয়ে ফিরছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে বিড়ালের সঙ্গে খুনসুটি করার ছবি আগেও ভাইরাল হয়েছে বহুবার। প্রাণীর প্রতি তার ভালোবাসা বিভিন্ন সময় প্রশংসা কুড়িয়েছে।

এর আগেও নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করলে তা ভাইরাল হয়। এভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মাঝেও পরিচিতি পেয়েছে জেবু।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী এবং প্রাণীপ্রেমের বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি হাসতে হাসতে জানান— বিড়ালটি মূলত তার মেয়ের, তবে এখন পরিবারের সবারই আদরের হয়ে উঠেছে। সেই সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলেও উল্লেখ করেন।

মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার বিষয়েও তিনি মত প্রকাশ করেন। তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন— তাই তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তারেক রহমানের সাথে দেশে ফিরছে পোষা বিড়াল ‘জেবু’

আপডেট টাইম : ১২:২০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫