ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দিল্লিতে ফের বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪৪ বার

বাংলাদেশ-ভারত কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ভারতীয় উগ্র হিন্দুবাদী কয়েকটি দলের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা পরই দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উভয় দেশের হাইকমিশনারকে পাল্টাপালি তলবের ঘটনা ঘটে। প্রতিবেশী দুই দেশেরচলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো পরস্পরের কূটনীতিককে তলব করার ঘটনা।

এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম। আর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হয়েছে প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাসভবনের বাইরে সংঘটিত দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।

এসময় ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশের গভীর উদ্বেগের কথা ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়।

ভারত সরকার এরই মধ্যে নিরাপত্তা জোরদার করতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দিল্লিতে ফের বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব

আপডেট টাইম : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫