ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অষ্টগ্রামে হিলিপ প্রকল্পের উপকারভোগীদের লভ্যাংশ প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬
  • ৭০৬ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হিলিপ প্রকল্পের উপকারভোগীর মাঝে ১৪ লাখ ৮৬ হাজার চারশত ৫৭ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে নগদ টাকা তৃুলে দেন কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলা প্রকৌশলী মাহবুব মোর্শেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সাঈদ, এলজিইডির হিলিপ প্রকল্পের সমন্বয়কারী নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রেজওয়ন আহাম্মদ তৌফিক বলেন, ‘অবহেলিত হাওরের মানুষের জীবনযাত্রার মান বাড়াতে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছেন। যার অংশ হিসেবে আপনারা যেমন কাজের সুযোগ পাচ্ছেন, তেমনি কাজ শেষে এ প্রকল্পের লাভের টাকাও পাচ্ছেন। এই টাকা দিয়ে কিভাবে আরো আয় বাড়িয়ে নিজেরা স্বাবলম্বি হতে পারেন তা চিন্তা করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হায়দারী বাচ্ছু, রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মস্তুফা আরিফ খান, সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। ২৬০ জন উপকারভোগীর মধ্যে ১৭০ জন নারী ও ৯০ জন পুরুষ রয়েছেন।

প্রসঙ্গত, বর্তমান সরকার হাওরের মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ব্রীজ নিমার্ণসহ নানামুখী উন্নয়নমুলক কাজ করছে। এ প্রকল্পে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, স্পেনিশ ট্রাস্ট ও বাংলাদেশ সরকার অর্থায়ন করছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অষ্টগ্রামে হিলিপ প্রকল্পের উপকারভোগীদের লভ্যাংশ প্রদান

আপডেট টাইম : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬