ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

❝দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন❞ তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ বার

প্রায় দেড় যুগ প্রবাসে থেকেও দেশের মানুষের কাছে অবিসম্বাদিত নেতা হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতো দীর্ঘদিন বিদেশে থেকেও দেশের মানুষের কাছে আকাশচুম্বি জনপ্রিয়তা বিশ্বে নজীর খুব কমই আছে। আট হাজার কিলোমিটার দূরে থেকেও তিনি দেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে হয়ে উঠেছেন প্রিয় নেতা। বিএনপির নেতা হলেও তিনি সব মত পথের রাজনীতিক এবং ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, চিকিৎসক, ডান-বাম মধ্যপন্থী চেতনা সবার কাছে অপরিহার্য নেতায় পরিণত হয়েছেন। দেশের সাধারণ মানুষ তথা ইসলামপ্রিয় মানুষ যেমন তারেক রহমানের অপেক্ষায় প্রহর গুণছেন; তেমনি যারা তার বিরুদ্ধে বছরের পর বছর ধরে ক্যাম্পেইন করেছেন; দুর্নীতিবাজ ন্যারেটিভ দিয়ে অপপ্রচার চালিয়েছেন, তারেকের অনিষ্টই ছিল যাদের ধ্যানজ্ঞান; সময়ের প্রয়োজনে তারা সবাই এখন তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারেক রহমান এখন দেশের ডান-বাম, মধ্যপন্থী, উগ্রবাদী-শান্তিবাদী সব মত ও পথের মানুষের একমাত্র গ্রহণযোগ্য নেতা। গোটা দেশ এখন তারেক রহমানকে বরণ করার জন্য মুখিয়ে রয়েছে।

তারেক রহমানকে এই অবস্থায় আসতে অনেক চড়াই উৎরাই পেরুতে হয়েছে। হিন্দুত্ববাদী ভারতের চাণক্য নীতিই ২০০৭ সালে বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটিয়ে হাসিনাকে পাতানো নির্বাচনে ক্ষমতায় বসিয়েছিল। সে সময় থেকে দেশের তথাকথিত প্রগতিশীল নামধারা এক শ্রেণীর বুদ্ধিজীবী, গণমাধ্যম, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিক বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছেন। সত্য-মিথ্যা নানা অভিযোগে তারেক রহমানের ইমেজ ক্ষুণœ এবং রাজনৈতিক ভাবে দেউলিয়া করতেই প্রচারণা চালিয়েছেন। বিগত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দেখা গেছে বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি সেক্টরে সংঘবদ্ধ চক্র তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে হেন কর্ম নেই যা করেনি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘পাকিস্তানী এজেন্ট’ প্রচার করা হয় এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের অর্থ আত্মসাতের ফেইক তথ্য তুলে ধরে প্রচারণা চালানো হয়। মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে কারাদ- দেয়া হয়। কারাগারে সুচিকিৎসা করার সুযোগ না দেয়ায় তিনি এখন খুবই অসুস্থ। ফখরুদ্দিন-মইন ইউ আহমদ সরকারের যাঁতাকল থেকে বেঁচে দেশ ছাড়লেও লন্ডনে তিনি স্বস্তিতে থাকতে পারেননি। প্রবাসে থেকেই ভাইকে হারিয়েছেন। মাকে কারাগারে থাকতে হয়েছে। নানাভাবে তারেক রহমান এবং তার দল বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে হেনস্তা করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে মিথ্যা অভিযোগে। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে হেন অপকর্ম নেই যা করা হয়নি। প্রশাসনিক, রাজনৈতিক, সোশ্যাল মিডিয়া সব সেক্টরে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। কিছু কিছু ব্যবসায়ী, গণমাধ্যম ও বুদ্ধিজীবী তারেক রহমানের বিরুদ্ধে যে সব শব্দের ব্যবহার করে গালাগালি করতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তা ভাষায় প্রকাশ করা সত্যিই কষ্টকর। কিন্তু সময়ের প্রয়োজনে তারেক রহমান এখন হয়ে উঠেছেন একমাত্র ভরসাস্থল। সবাই মনে করছেন দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক দুরবস্থা এতে কেবল মাত্র তারেক রহমানই পারেন সংকট উত্তরণে জাতিকে পথ দেখাতে। তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা যে বীভৎস নিষ্ঠুরতা চালিয়েছে; দিল্লি চাইলে শেখ হাসিনাকে এ সব থেকে নিবৃত্ত করতে পারতো। কিন্তু ভারত সেটা না করে হাসিনাকে আরো হিংস্র হওয়ার প্ররোচনা দিয়েছে। যা তারেক রহমানের মন থেকে মুছে যাওয়ার কথা নয়।

গত ২১ ডিসেম্বর রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে বিএনপি এক মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে দেখলাম দলমত নির্বিশেষে সকল গণমাধ্যম কর্মী, পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা হাজির হয়েছেন। আমন্ত্রিত অতিথি হিসেবে দেখলাম ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমের নীতি নির্ধারণী পর্যায়ের যারা দীর্ঘ দেড় যুগ ধরে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরে অপপ্রচার চালিয়েছেন; দিল্লিকে খুশি করতে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালিয়েছেন; এমনকি তারেক রহমানের নামে কুৎসা রটিয়েছেন; তাদের অনেকেই বিএনপির ওই মতবিনিময় সভায় হাজির হয়েছেন। তাদের অনেকেই তারেক রহমান এবং বিএনপিকে নানা ধরনের পরামর্শ দেন। তারেক রহমান এখন যে তাদের ভরসাস্থল বক্তৃতায় তারা সেটাও বুঝাতে ভুল করেননি। রেডিসন ব্লু হোটেলে বিএনপির মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে সবার উপস্থিতি দেখে আমার মনে হয়েছে সত্যিই সময়ের প্রয়োজনেই তারেক রহমান সবার নেতা হয়ে উঠেছেন। তারেক নানা বাধা বিপত্তি মোকাবিলা করে নিখাদ দেশপ্রেম, মেধা, প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতায় নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তিনি সব শ্রেণী পেশার মানুষের কাছে অপরিহার্য নেতায় পরিণত হয়েছেন। অবশ্য এর যথেষ্ট কারণও রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। পালানোর আগে বিগত এক যুগ উন্নয়নের নামে বিদেশী ঋণ নিয়ে হাসিনা গংরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছেন। সারাবিশ্বে পরিচিত এবং সমাদৃত ড. মুহাম্মদ ইউনূস দায়িত্বভার গ্রহণে সবাই খুশি হয়েছিলেন। বিশেষ করে ক্ষমতা গ্রহণের পর প্রথম জাতিসংঘের অধিবেশনে ড. ইউনূসকে নিয়ে বিশ্ব নেতাদের যে আগ্রহ দেখা গেছে তাতে মানুষ আশান্বিত হয়ে উঠেন যে, রাজনৈতিক অস্থিরতা থাকলেও অর্থনৈতিক ভাবে দেশ ঘুরে দাঁড়াবে। বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করা হলো। ওই সম্মেলনে বিদেশী বিনিয়োগকারীরা প্রায় ৩২ লাখ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। কিন্তু তারা জানিয়ে দেন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন না। ড. ইউনূস ক্ষমতা গ্রহণের পর রেমিট্যান্স বাড়লেও বিদেশী বিনিয়াগ বন্ধ এবং শিল্প কারখানায় এবং ব্যবসা বাণিজ্যে বিপর্যয় নেমে আসে। বাড়তে থাকে বেকারত্ব। ব্যবসায়ী সম্প্রদায়সহ সবাই বুঝে গেছেন অর্থনৈতিকভাবে দেশ যে খাদের কিনারে পড়ে গেছে; সেখান থেকে তুলে আনতে একমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব। কারণ, ডান-বাম-মধ্যপন্থী রাজনীতির বিভাজনই শুধু নয়, কেউ কট্টর ডানপন্থী আবার কেউ কট্টর বামপন্থী হিসেবে একে অপরের মুখোমুখি। মধ্যপন্থী নেতা হিসেবে তারেক রহমান সবার কাছে গ্রহণযোগ্য নেতায় পরিণত হয়েছেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান যেমন সবার নেতা রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সে দৃশ্য দেখা গেল; তারেক রহমানকেও সবার নেতা হতে হবে। একই সঙ্গে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে রাজনীতি নিয়ে অগ্রসর হতে হবে। সামান্য ভুল বা ত্রুটি করার সুযোগ নেই। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে সন্ত্রাসীরা নির্বিঘেœ পালিয়ে গেছে। শহীদ হাদি আমাদের দেশপ্রেমের পথ দেখিয়ে গেছেন। অতঃপর ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা, খুলনায় এনসিপির নেতাকে গুলি, লক্ষিপুরে শিশুকে ঘরে রেখে বাড়িতে অগ্নি সংযোগ, এর আগে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে গুলি এবং পাবনায় বিএনপির প্রার্থীর অনুষ্ঠানে গুলি করার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করার কারণ নেই। যারা নির্বাচন বানচাল করতে ‘আইন শৃংখলা অবনতি’ প্রচারণা চালাচ্ছে এবং টার্গেট কিলিংয়ের পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে; সেগুলো অতি প্রচারণা এবং অপপ্রচার মনে হলেও এগুলোকে উড়িয়ে দেয়া যায় না। শরিফ ওসমান হাদিকে যে খুন করেছে সেই খুনি হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। অতএব সাবধান! তারেক রহমানকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। তিনি সবার নেতা কিন্তু ‘সবাই তার লোক’ এমন ধারণা মোটেই সমীচিন হবে না। কথায় কথায় ভারত জুজুর ভয় যেমন এখনো দেখানো হচ্ছে; তেমনি তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন সে জন্য নির্বাচন ঠেকানোর অপচেষ্টা থেমে নেই। সে জন্যই নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ‘ভয়ের পরিবেশ’ সৃষ্টি করার চেষ্টা চলছে। এমনকি যারা নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রার্থী ঘোষণা করেছেন তারা যেমন এই অপচেষ্টা করছেন; তেমনি পরাজিত শক্তি আওয়ামী লীগ, তাদের অলিগার্ক ব্লগার, ইউটিউবার এবং প্রবাসে থেকে বাংলাদেশের কিছু মুখচেনা ইউটিউবার ও কনন্টেইন ক্রিয়েটার ‘ভয়ের পরিবেশ সৃষ্টির’ প্রচারণা চালাচ্ছেন। দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচনের ব্যাপারে দৃঢ় অবস্থানে থাকলেও অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের ভিতরে কেউ কেউ নির্বাচন পেছানোর ধান্দা-ফিকির করছেন।

অপ্রিয় হলেও সত্য যে, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারেনি। হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে তারা আশ্রয় দিয়েছে। অপরাধী এবং বিভিন্ন মামলার আসামী ওই নেতারা সেখানে নিরাপদে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের বিজেপি সরকারও সেই কাজে সহায়তা করছে। হাসিনা প্রায়ই হুংকার দিচ্ছেন অথচ ভারত তার মুখ বন্ধ করার কোনো উদ্যোগ নেয়নি। পাশাপাশি ভারত তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ক্ষমতায় আসা ঠেকানোর নানা ফন্দিফিকির করেছে। দিল্লির ভাবখানা তারেক রহমান ছাড়াই বিএনপি ক্ষমতায় আসুক। এখন তারেক রহমান যখন দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন; তখন ভারতের গণমাধ্যম প্রচার করছে ‘তারেক রহমানের রাজনীতির সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব আর মুক্তিযুদ্ধ’। তারেকের দেশে ফিরে আসা ঠেকাতে ব্যর্থ হয়ে এমন মনগড়া খবর প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। কাজেই মুক্তিযুদ্ধ তারেক রহমানের আবেগের জায়গা। কিন্তু তারেকের রাজনৈতিক সম্বল কেন হিন্দুত্ববাদী ভারত হবে? তারেক রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানের রাহিম’ সংযোজন করেছিলেন। জাতীয়তাবাদী ধারা রাজনীতি করলেও বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং তৌহিদী জনতার চিন্তা-চেতনা ধারণ করা রাজনৈতিক দল। অযাচিত ভারত বিরোধিতা তারেক রহমান করেন না; তবে ভারতের সঙ্গে বন্ধুত্ব তারেক রহমানের একমাত্র রাজনৈতিক সম্বল হবে কেন? তারেক রহমানের রাজনৈতিক সম্বল দেশের মা, মাটি ও মানুষ। তারেক রহমান কি ভুলে গেছে বিগত ১৫ বছর হাসিনাকে ক্ষমতায় রাখা এবং জিয়া পরিবারকে ধ্বংস করার দিল্লীর নীল নকশার কথা? তবে কোনো দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন বিষয় তারেক রহমান অতীতে সমর্থন করেননি ভবিষ্যতেও করবেন বলে মনে হয় না। কিছুদিন আগে তারেক রহমান বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। তিনি ওই সাক্ষাৎকারে নিজের আগামীর রাজনীতির পরিকল্পনা তুলে ধরেছেন। দেশের তরুণরা তারেক রহমানকে মনে করে ‘রাজনীতির আইডল’। জেন জি’র কাছে তারেক নতুন স্বপ্নের নাম। দেশের অর্ধেক ভোটার নারী। সেই নারীরা কোনো ভাবেই ভোট দিয়ে বাংলাদেশকে আফগানিস্তান, সুদান, নাইজেরিয়ায় পরিণত করবেন না। নারী ভোটারদের কাছে তারেক রহমান ‘স্বপ্নের রাজনীতিক’। ব্যক্তিগত জীবনে তারেক রহমান অত্যন্ত ধর্মপরায়ণ; পাঁচওয়াক্ত নামাজ পড়েন। ৯২ ভাগ মুসলমানের দেশে তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করেননি, ভবিষ্যতেও করবেন না। ধর্মীয় মূল্যবোধ আর ইসলামের নামে উগ্রতা এক জিনিস নয়। মধ্যপন্থী মর্ডারেট রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন দেশের কোটি কোটি মানুষের কাছে পছন্দের দল। দেশের হক্কানী আলেম-ওলামা-পীর মাশায়েখ, খানকা-দারবার শরীফের অনুসারী-মুরিদানরা-আশেকানসহ সর্বস্তরের ইসলামপন্থীরা তারেক রহমানের বিএনপিকে ভোট দেয়ার জন্য রয়েছেন। সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসছেন। বিদেশে থেকে তারেক রহমান দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দলমত নির্বিশেষে সবার নেতায় পরিণত হলেও দেশে ফেরার পর তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার রাজনীতির দ্বিতীয় ইনিংস শুরু করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

❝দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন❞ তারেক রহমান

আপডেট টাইম : ১০:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫