ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার
মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো কাজ সরকার বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া গর্হিত কাজ। সরকার এসব বরদাশত করবে না।’

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মবকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।’ যুবককে পিটিয়ে হত্যা ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

এসময় তিনি আরো জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

এ ছাড়া একই দিন রাতে প্রথম আলো, ডেইলি স্টারের প্রধান কার্যালয়সহ ছায়ানট ও বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ

আপডেট টাইম : ১১:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫