ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ বার
রাজধানীর উত্তরায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের দুই সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জুলাই বিপ্লবীদের প্ল্যাটফর্ম মঞ্চ-২৪ এর উদ্যোক্তা অন্তু মুজাহিদ সামাজিক মাধ্যমে  শনিবার রাত ১০টার দিকে এ তথ্য জানান।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফিরছিলেন তারা। পথিমধ্যে উত্তরা ৪ নম্বর সেক্টরে তাদের টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
বর্তমানে জুলাই রেভেলসের আহত দুই সদস্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে (রাজউক কলেজ সংলগ্ন) আনা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১১:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫