ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ভারতে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় থাকা বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। এবার একই নামে মসজিদ তৈরি করা হচ্ছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলাটির বেলডাঙায় মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ও ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বেলডাঙায় কলকাতামুখী লেনে যানজট সৃষ্টি হয়। বেলা ১১টার পরেই বেলডাঙার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি কমে যায়। বেলা গড়াতেই সড়কের কলকাতামুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে আগের ঘোষণা মতেই দুপুর ১২টায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর।

ভিত্তিপ্রস্তর উপলক্ষে বড় আয়োজন করেন হুমায়ুন কবীর। সাতটি ক্যাটারিংক কোম্পানিকে দিয়ে ৪০ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না করার ব্যবস্থা করেন। আয়োজকদের দাবি, মঞ্চ, খাওয়াদাওয়া ইত্যাদি মিলিয়ে ৬০ থেকে ৭০ লাখ টাকা খরচ হচ্ছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক কাজ শুরু করেন। এ ছাড়াও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিপুল পুলি মোতায়েন করে প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভারতে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট টাইম : ১১:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫