ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অযৌক্তিক বাড়ী ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৭০ বার
অযৌক্তিকভাবে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘ভাড়াটিয়া পরিষদ’ নামের একটি সংগঠন। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি জান্নাত ফাতেমার সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মো. মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের সহ-সভাপতি মো. নূর মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. কিরন মৃধা, কেন্দ্রীয় নেতা জামাল সিকদার, মাকসুদুর রহমান শামীম আহমেদ, আক্কাস আলী, সম্পদ, তুহিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর শেষ হলেই ঢাকা শহরসহ সারা দেশের বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়িভাড়া বৃদ্ধি করে। দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থায় বেশিরভাগ মানুষের আয়ের উৎস সীমিত হয়ে আসছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি- তা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
তারা বলেন, সরকারও এ ব্যাপারে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে পারছে না। বর্তমানে একজন মানুষের যা আয়, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় বাড়িওয়ালারা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়াদের বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ ধরিয়ে দিয়েছেন।
ভাড়াটিয়া পরিষদের নেতারা বলেন, এই মুহূর্তে বাড়িভাড়া বৃদ্ধি করা যাবে না। বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। যদি বাড়িভাড়া বৃদ্ধি করা হয়, তাহলে সারা দেশের ভাড়াটিয়াদের নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন করবে ভাড়াটিয়া পরিষদ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অযৌক্তিক বাড়ী ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১১:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫