ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মদনে অভিযানে পাখি শিকারীকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৬৮ বার

জেলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা মদন পৌর শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকারীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

গত দু’দিন যাবৎ কয়েকজন পাখি শিকারী মদন পৌর শহরের নতুন বাজার এলাকায় পাখি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে পাখি শিকারী আমজাদ মিয়া(২৪)কে ১৫ টি ধূসর টি-টি (ওয়াডা) পাখিসহ আটক হয়। পরে, বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আর কখনো পাখি শিকার করবে না এমন মোচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। অভিযান চলমান থাকবে। তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

মদনে অভিযানে পাখি শিকারীকে জরিমানা

আপডেট টাইম : ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫