ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাহেরচর গ্রামবাসীর জন্য সুখবর, জলমহলের অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত সতর্কতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৫০ বার

কিশোরগঞ্জ মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বাহেরচর গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আজ ১৮ নভেম্বর মিঠামইন থানায় জলমহল ইজারাদারদের সঙ্গে গ্রামবাসীর ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওসি’র আহ্বানে অনুষ্ঠিত এ বৈঠকে জলমহল সংক্রান্ত সরকারি বিধান স্পষ্টভাবে তুলে ধরা হয়।

বৈঠকে জানানো হয়, জলমহলের সীমানার বাইরে ২০০ মিটারের বেশি এলাকায় কোনো ইজারাদারের বাধা দেওয়ার অধিকার নেই। তারা সেখানে মাছ ধরতে পারবেন না এবং অন্য কাউকে মাছ ধরতে বাধা দিতেও পারবেন না। সরকারি নথি অনুযায়ী বৈরাটি অন্তর্ভুক্ত বাহেরচরের হাওরের বিল জলমহল এলাকা থেকে প্রায় ৬০০ মিটার দূরে, ফলে সেখানে ইজারাদারদের দখল দাবি সরাসরি অবৈধ বলে ঘোষণা করা হয়।

এছাড়া গ্রামবাসীর নিজস্ব মালিকানাধীন পুকুর ও জমির জলাশয়ে হস্তক্ষেপ করাও আইনের লঙ্ঘন— এমন সতর্কবার্তাও দেন মিঠামইন থানার ওসি।

এ সিদ্ধান্তের ফলে এখন থেকে বাহেরচরসহ আশপাশের এলাকার মানুষ নিজেদের জায়গায় আইনগত বাধাহীনভাবে মাছ ধরতে পারবেন

গ্রামবাসীরা জানান, বছরের পর বছর অবৈধভাবে তাদের জমি দখল করে মাছ আহরণ করা হয়েছে এবং তাদের ন্যায্য অধিকারে বাধা দেওয়া হয়েছে। প্রশাসনের এ পদক্ষেপে সেই জুলুম ও অনিয়মের অবসান ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাহেরচর গ্রামবাসীর জন্য সুখবর, জলমহলের অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত সতর্কতা

আপডেট টাইম : ১০:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫