ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন

আগামীকাল নতুন পোশাকে মাঠে নামছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১১৬ বার

Oplus_16908288

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শনিবার থেকে। দীর্ঘদিন ধরে সংস্কার দাবি উঠার পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাকের অনুমোদন দেয়, যার পর সীমিত পরিসরে সদস্যদের কাছে পোশাক হস্তান্তর শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপির সদস্যদের মধ্যেই নতুন পোশাক পৌঁছানো হচ্ছে। পূর্বের নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি নির্ধারিত রঙ এখন থেকে রেঞ্জ ও মহানগর পর্যায়ের সদস্যরা পরিধান করবেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, নতুন পোশাক আজ থেকে কার্যকর হলেও পুরো বাহিনীতে এটি পৌঁছাতে কিছুটা সময় লাগবে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, তাদের ইউনিটে পোশাক এখনো এসে পৌঁছায়নি, তবে দ্রুতই হাতে পাওয়ার কথা রয়েছে।

পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ ছাড়াও র‍্যাব এবং আনসার বাহিনীর জন্যও নতুন পোশাক অনুমোদন করা হয়েছে। তিন বাহিনীর জন্য তিন ধরনের ডিজাইন বাছাই করা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাহিনীর কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে নতুন ইউনিফর্মের পাশাপাশি সদস্যদের মানসিকতার পরিবর্তনও জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

আগামীকাল নতুন পোশাকে মাঠে নামছে পুলিশ

আপডেট টাইম : ০৭:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫