ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ইটনা লাইমপাশা ডেইকের খাল: দুই বছরেও ব্রিজের কাজ না হওয়ায় ঝুঁকিপূর্ণ যাতায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৪৯ বার

Oplus_16908288

বাশের নড়বড়ে সাকুতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজারো মানুষ, সচেতন মহল দাবি করছেন দ্রুত পদক্ষেপের? 

কিশোরগঞ্জ ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা আনন্দবাজার সংলগ্ন ডেইকের খাল এখন জনদুর্ভোগের প্রতীক। দুই বছর আগে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও এখনও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ পরিস্থিতিতে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাকু ব্যবহার করে যাতায়াত করছে।

স্থানীয় বাসিন্দা নয়ন মিয়া জানান, প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, রোগী ও কৃষক সবাই সাকুর ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ব্রিজের কাজ দুই বছর ধরে থমকে আছে।

মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম বলেন, এই খালে ব্রিজের কোনো প্রয়োজন ছিল না। বৈশাখের শুরুতে পানি বেড়ে গেলে হাওড়ের ফসল রক্ষার জন্য খালের মুখে মাটি ভরে পানি প্রবেশ রোধ করতে হয়। সুইসগেটও প্রয়োজন নেই। খালের পাশে মাটি ভরে সরাসরি সংযোগ রাস্তা তৈরি করলেই চলবে। ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ার সময় আমরা অনুমতি দেইনি।

ইটনা উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস জানান, “পানি এখনও পুরোপুরি শুকায়নি। তবে চলতি বছর ব্রিজের কাজ দৃশ্যমান হবে। বছরের অর্ধেক সময় হাওড়ে পানি থাকার কারণে এখানে কাজ করা সম্ভব হয় না।”

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে দ্রুত সমন্বিত ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তথ্যসূত্র: স্থানীয় বাসিন্দা, মৃগা ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশলীর বক্তব্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ইটনা লাইমপাশা ডেইকের খাল: দুই বছরেও ব্রিজের কাজ না হওয়ায় ঝুঁকিপূর্ণ যাতায়াত

আপডেট টাইম : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫