ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশেই আছেন ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি: ডিএমপি ‘মনে হলো মাথায় বাজ পড়েছে’, হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া সিইসি’র এবার রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার ডিমের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, দামে পতন: লোকসান বাড়ছে খামারিদের মাঠের বাইরে আমি একজন অলস মানুষ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকলপক্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৯ বার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকল পক্ষ। ২০ নভেম্বর এ বিষয়ে রায়ের তারিখ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আইনজীবীদের। অ্যাটর্নি জেনারেল বলছেন, ত্রয়োদশ নয়, পরবর্তী নির্বাচন থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে ২০১১ সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সেসময়ের প্রধান বিচারপতি খাইরুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।

আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে ২০২৪ এর অক্টোবর পাঁচটি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারিরা। এই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ দশ দিন শুনানি করে। উভয়পক্ষের শুনানি শেষে রায়ের তারিখ দিয়েছে আপিল বিভাগ।

এদিকে, গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেওয়া আইনজীবীরা। আইনজীবীরা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনের নির্বাচনগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকলপক্ষ

আপডেট টাইম : ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫