ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক যুগে যুগে ইসলামি রাষ্ট্রে অমুসলিম প্রতিনিধি ফিরে দেখা ২০২৫ – বিজয়ের মাস ডিসেম্বর চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে : জামায়াত আমির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান পাশ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গেল কয়েকমাসে অন্তত ৮০ জনকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২৫ বার

৯ দিনের মাথায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।এর আগে গত ২ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৬৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বৃদ্ধি পেয়েছে । ফলে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (১০ নভেম্বর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার ৭৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনী স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকায়।

বাজুস জানায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম অস্থির থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে সংগঠনটি জানিয়েছে, মূল্যবৃদ্ধি হলেও মান ও বিশুদ্ধতা নিশ্চিত করতে তারা কঠোর নজরদারি বজায় রাখবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম রয়েছে অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

আপডেট টাইম : ১০:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫