ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই : প্রসিকিউটর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১০৯ বার
আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম।

তিনি বলেন, ‘রাজনীতিতে যা-ই হোক, ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। এ ছাড়া ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না। ওই দিন কবে রায় ঘোষণা করা হবে, সেই দিন ঠিক করা হবে।

রবিবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে। রায়ের দিন ঠিক করাকে কেন্দ্র করে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল থেকে মন্তব্য করা ও কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন ঘোষণা করা হয়।

গাজী এম এইচ তামিম বলেন, ‘বিচারক আদালতে রায় ঘোষণার দিন ঠিক করেন, কিন্তু আপনারা জানেন, এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলার কার্যক্রম শেষ হলে সেখানে (সিএবি) অপেক্ষমাণ রাখা হতো।

এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রায় ঘোষণার দিন ঠিক করার জন্য একটি তারিখ ঘোষণা করেছেন। ওই দিন ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ ঠিক করে দেবেন। বাইরে এবং রাজনৈতিক বক্তৃতায় আদালতের রুলস এবং ট্রামস না জেনে হয়তো রায় ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন সেটি আমরা ক্লিয়ার করলাম আজ।’এর আগে গত ২৩ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা জানানোর জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই : প্রসিকিউটর

আপডেট টাইম : ০৬:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫