ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধানের শীষের টিকিট সাবেক মেয়র আরিফের কাছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার
অবশেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গত সোমবার ২৩৭ আসনে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন। এই আসনি বিএনপি ফাঁকা রাখে। যদিও আরিফ চেয়েছিলেন সিলেট-১ (সদর) আসন।
বুধবার রাতে সাবেক মেয়র আরিফুল হক সময়ের আলোকে বলেন, আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে ডেকেছিলেন। তিনি সিলেট-৪ আসনে আমাকে বৃহস্পতিবার থেকে কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন। আমি সকালেই সিলেট গিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করব। এই আসনে আমি প্রয়াত অর্থমন্ত্রী  সাইফুর রহমানের নির্বাচনে কাজ করেছি। কিছুটা অভিজ্ঞতা ও চেনাজানা আছে।
সিলেটের এই হেভিওয়েট নেতা বলেন, আগে থেকেই আমাকে সিলেট-৪ আসনের কথা বলা হয়েছিল। বুধবার রাতে হাইকমান্ড ডেকে নিয়ে বেশকিছু নির্দেশনা দিল। আনুষ্ঠানিক চিঠি হয়তো পেয়ে যাব দুয়েকদিনের মধ্যেই৷
সোমবার দলের পক্ষ থেকে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে খন্দকার মুক্তাদিরের নাম ঘোষণা করা হয়। তিনিও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মুক্তাদির ২০১৮ সালেও এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এ আসনের সাবেক এমপি ছিলেন।
সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন সাবেক মেয়র আরিফের মনোনয়ন না পাওয়ার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ধানের শীষের টিকিট সাবেক মেয়র আরিফের কাছে

আপডেট টাইম : ১১:০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫