ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কিশোরগঞ্জ-৪ ধানের শীষের প্রার্থী হলেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১২২ বার

বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান চরম দুর্দিনে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় তিনি পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্র এবং প্রতিপক্ষ দলের বিভিন্ন নির্যাতনের শিকার হন। এমনকি ওই আসনে তার প্রতিপক্ষ তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সরকারের রোষানলে পড়ে রাষ্ট্রদ্রোহিতা মামলার আসামি হয়ে দীর্ঘ দিন দেশান্তরী থাকতে বাধ্য হন।

এদিকে মনোনয়নপ্রাপ্ত হিসেবে ফজলুর রহমানের নাম ঘোষণার পর হাওরের তিন উপজেলার গ্রামে গ্রামে তাঁর উচ্ছ্বসিত সমর্থকদের ঢল নেমেছে। ‘ফজলুর রহমান’, ‘ফজলুর রহমান’, ‘ধানের শীষ’, ‘ধানের শীষ’ ইত্যাদি স্লোগানে মুখরিত এখন হাওরপাড়। তাঁরা ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির।  লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই দীর্ঘ বৈঠকেই ২৩৭ আসনে বিএনপির মনোনীতদের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কিশোরগঞ্জ-৪ ধানের শীষের প্রার্থী হলেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান

আপডেট টাইম : ১১:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫