ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী এডভোকেট ফজলুর রহমান: নেতাকর্মীদের অভিমত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৯০ বার

Oplus_16908288

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে বিএনপির কঠিন দুঃসময়েও কিশোরগঞ্জ-৪ আসনসহ পুরো কিশোরগঞ্জ জেলার বিএনপি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন এডভোকেট ফজলুর রহমান। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলায় তিনি স্বতঃস্ফূর্তভাবে আইনি লড়াই করেছেন, আগাম জামিনের জন্য ছুটেছেন আদালতে।

দলের এই নিবেদিতপ্রাণ নেতাকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কটূ মন্তব্য ও গালিগালাজমূলক পোস্ট দেখা যাচ্ছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এসবের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন— “যারা আজ এডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে গালিগালাজ করছে, তাদের লজ্জার কোনো সীমা নেই। হাসিনার দমনপীড়নের আমলে তাদের নামে কোনো মামলা, হামলা বা নির্যাতন নেই, আবার আন্দোলন-সংগ্রামেও কোনো ভূমিকা নেই।”

তারা আরও বলেন, “এডভোকেট ফজলুর রহমান সাহেবকে বাদ দিয়ে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির কোনো পরিকল্পনা থাকতে পারে না। কারণ পদ-পদবীর স্থগিতাদেশ থাকা সত্ত্বেও মনোনয়ন সাক্ষাৎকারে তাঁকে ডাকা বিএনপির কাছে তাঁর গ্রহণযোগ্যতারই প্রমাণ।”

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা মনে করছেন, কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষের একমাত্র যোগ্য দাবিদার হচ্ছেন জননেতা এডভোকেট ফজলুর রহমান। তাদের বিশ্বাস, আগামী নির্বাচনে তাঁর হাতেই ধানের শীষের পতাকা তুলে দেবে বিএনপি— ইনশাআল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী এডভোকেট ফজলুর রহমান: নেতাকর্মীদের অভিমত

আপডেট টাইম : ০৩:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫