ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘কপালে খারাপ আছে সবার মনে রাইখেন’পুলিশকে ইনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার

প্রিজন ভ্যানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় প্রিজন ভ্যানে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়েরকৃত দুদকের একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। এ জন্য সকাল ৯টা ১৮ মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। তবে এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আগামী ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। পরে দুপুর ১২টার দিকে কারাগারের উদ্দেশে নেওয়ার জন্য হাজতখানা থেকে হাসানুল হক ইনুকে বের করা হয়।

আদালত থেকে কারাগারের উদ্দেশে নেওয়ার সময় ইনুকে পুলিশ তাড়াহুড়ো করে বের করতে চাইলে তিনি বলেন,‘ধাক্কান কেন?’ তখন পুলিশ সদস্য বলেন, ‘ধাক্কাচ্ছি না।’ পরে তাকে আস্তে আস্তে প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়।

এরপর প্রিজন ভ্যানের সামনের অংশে পৌঁছে দাঁড়িয়ে থাকেন ইনু। তখন পুলিশ সদস্য তাকে বলেন, ‘বসতে হবে।’ হাসানুল হক ইনু বলেন, ‘কর্তৃপক্ষ কী বলেছেন, দাঁড়িয়ে যেতে পারব না?’ এ সময় পুলিশ সদস্য বলেন, ‘হ্যাঁ, দাঁড়িয়ে যেতে পারবেন না।’ তখন ইনু বলেন, ‘আপনি অর্ডার দেখান। খামাখা সিনক্রিয়েট করছেন কেন?’ পুলিশ সদস্য বলেন, ‘আমাদের অর্ডার আছে। আবারও তিনি বলেন, ‘অর্ডার দেখান।’‘কপালে খারাপ আছে সবার মনে রাইখেন।’

পরে পুলিশ সদস্য চলে যান। তখন প্রিজন ভ্যানে রড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এ সময় গাড়ি চলন্ত অবস্থায় ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘কপালে খারাপ আছে সবার মনে রাইখেন’পুলিশকে ইনু

আপডেট টাইম : ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫