ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেত্রকোনায় বিএনপি নেতা ড্যানীর সমর্থনে সাইকেল শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১২৬ বার

Oplus_16908288

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীর সমর্থনে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শতাধিক তরুণের অংশগ্রহণে শোভাযাত্রাটি বারহাট্টা শহর প্রদক্ষিণ করে সাহতা বাজার ও ঠাকুরাকোনা হয়ে পুনরায় বারহাট্টা শহরে এসে মিলিত হয়। এতে অংশ নেওয়া তরুণরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং নেতাকে শুভেচ্ছা জানান।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ টি এম আব্দুল বারী ড্যানীর উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণরা জানান, এ টি এম আব্দুল বারী ড্যানী দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আস্থাভাজন। দলের মনোনয়ন পেলে তরুণ প্রজন্ম উচ্ছ্বসিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শোভাযাত্রার নেতৃত্ব দেন বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব তানভীর হাসান মুন্না।

বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, এ টি এম আব্দুল বারী ড্যানী ভাই সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি তৃণমূলের সুখ-দুঃখে আমাদের সঙ্গে থেকেছেন। তাঁর নেতৃত্বে আমরা আরও সংগঠিত হচ্ছি।

তানভীর হাসান মুন্না বলেন, ড্যানী ভাই তরুণদের অনুপ্রেরণা। তিনি স্বচ্ছ, সাহসী ও দলের প্রতি অনুগত একজন নেতা। আমরা চাই তাঁর মতো নেতার হাতেই ধানের শীষের পতাকা থাকুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেত্রকোনায় বিএনপি নেতা ড্যানীর সমর্থনে সাইকেল শোভাযাত্রা

আপডেট টাইম : ০৭:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫