ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৪৫ বার

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১১৯.৪৯ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার দাম কমেছিল প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে।

ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৩৬ ডলার, যা আগের তুলনায় ১.৮ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার-নির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এ বৃদ্ধির মূল কারণ।

এদিকে বৃহস্পতিবার স্পট রুপার দাম প্রতি আউন্স ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৩৩ ডলার, প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৫৯.৫০ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০,৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫০ ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

আপডেট টাইম : ০৬:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫