ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সুষ্ঠু ভোটে ডেনমার্কের সহযোগিতা চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৯৬ বার
নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে ডেনমার্কের কারিগরি সহায়তাসহ সার্বিক সহযোগিতা চাইলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে তাঁর সঙ্গে ঢাকার ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সাক্ষাৎ করতে এলে তিনি এমন সহযোগিতা চান। জামায়াতের শীর্ষনেতার সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এ সময় বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সুষ্ঠু ভোটে ডেনমার্কের সহযোগিতা চাই

আপডেট টাইম : ১০:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫