প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা (কেজেএফডি)। অষ্টম শ্রেণী থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত সন্তানদের জন্য প্রবর্তিত ‘কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’ আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে।
সংগঠনের ১২০ সদস্যের মধ্য থেকে বাছাইকৃত ২০ জনকে (প্রতি পরিবার থেকে একজন) এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ( প্রশাসন ) মোহাম্মদ শাজাহান মিয়া ও হাদী লুৎফুল এণ্ড কোং-এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিতেত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম প্রমুখ।
Reporter Name 




















