ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেন্দুয়ায় পাঁচজন আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় জুয়া কারবারিদের অবৈধ সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার একাধিক এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পার্শ্ববর্তী উপজেলা মদন সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ. শাহরিয়ার আহমেদ ও কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম।

আটককৃতরা হলেন- উপজেলার পৌরসভার সাজ্জাদ তালুকদার (৪৮), পৌরসভার ওয়াশেরপুরের ঈউসুফ (৫২), পৌরসভার ওয়াসেরপুরের নজরুল হক (৫২), পৌরসভার ওয়াসেরপুরের এখলাস মিয়া (২৮), পৌরসভার ওয়াসেরপুরের আজিজুল হক (৫৮)।

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, জুয়া খেলার তাস, বিছানার চাদরসহ নগদ ২২,১৩০ টাকা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ জুয়া চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এমন কাজের সঙ্গে জড়িত রয়েছেন।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়াসহ নানা অপরাধে জড়িত ছিলেন। অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, আটকদের ৫ জনের মধ্যে একজনকে অস্ত্র ও চারজনকে জুয়া আইনে মামলা রুজু শেষে আজ শুক্রবার দুপুরের দিকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেন্দুয়ায় পাঁচজন আটক

আপডেট টাইম : ০৭:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫