ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

নির্মল রাজনীতির প্রতীক এডভোকেট ফজলুর রহমান শিকদারের জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫১ বার

Oplus_16908288

আজ ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতা, প্রবীণ আইনজীবী, সমাজসেবক এবং নির্লোভ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট ফজলুর রহমান শিকদারের জন্মদিন। তার এই বিশেষ দিনে কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক শুভেচ্ছা বার্তা।

শুধু একটি নাম নয়, ফজলুর রহমান শিকদার নিজেই একটি প্রতিষ্ঠান। কিশোরগঞ্জ জেলা ছাত্রদল, জেলা বিএনপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দল ও জাতির সংকটে নেতৃত্ব দিয়েছেন বারবার। ক্ষমতা নয়, দল, ত্যাগ ও আদর্শ ছিল তার মূল চালিকাশক্তি।

২০০৮ সালে নমিনেশন বোর্ডে তার মনোনয়ন নিয়ে অনেকে দ্বিধায় থাকলেও তৎকালীন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যাশিত প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় ছিল। তার একনিষ্ঠ কর্মীবান্ধব নেতৃত্ব, জবাবদিহিমূলক মনোভাব এবং কর্মীদের পাশে থেকে কাজ করার প্রবণতা আজও অনেকে স্মরণ করেন শ্রদ্ধায়।

শিক্ষাক্ষেত্রে অবদানের ক্ষেত্রেও তার অবদান অনন্য। মিঠামইন উপজেলার ঢাকী ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে ২৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শত শত শিক্ষার্থীর জীবন গঠনে তিনি আলো জ্বেলেছেন।

রাজনৈতিক অনিশ্চয়তা ও কঠিন সময়েও যখন অনেকেই লোভ ও প্রলোভনে দিক হারিয়েছেন, তখন তিনি ছিলেন আপসহীন। দলের স্বার্থে নিজের ব্যক্তিগত সুযোগ-সুবিধা বিসর্জন দিয়ে তিনি প্রমাণ করেছেন—আদর্শই শেষ কথা।

আজ এই দিনে, কিশোরগঞ্জ জেলা ও বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত এডভোকেট ফজলুর রহমান শিকদার  সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করছি।

শুভ জন্মদিন, এডভোকেট ফজলুর রহমান! শিকদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

নির্মল রাজনীতির প্রতীক এডভোকেট ফজলুর রহমান শিকদারের জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা

আপডেট টাইম : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫