ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জেলা আদালতে ২৩২ বিচারকের পদ সৃষ্টির সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার

সারা দেশের জেলা আদালতে নতুন করে বিচারকদের ২৩২টি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ অনুসারে সার্ভিসের বিচারিক পদ সৃজন-সংক্রান্ত কমিটি আজ মঙ্গলবার এসব পদ সৃষ্টিতে সিদ্ধান্ত নেয়।

কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

সভায় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী কমিটিকে সাচিবিক সহায়তা দেন।

সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ মোট ৭২টি বিচারকের পদ সৃষ্টিতে সিদ্ধান্ত হয়েছে। দেশের তিন পার্বত্য জেলা ব্যতীত ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার ৬১টি এবং মামলার সংখ্যা অনুপাতে ঢাকা জেলায় আরও ৪টিসহ মোট ৬৫টি পারিবারিক আপিল আদালতের বিচারকের পদ সৃষ্টিতে সিদ্ধান্ত হয় সভায়। সারা দেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে জেলা জজ পদমর্যাদার ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারকের পদ এবং ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের পদ সৃষ্টির সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জেলা আদালতে ২৩২ বিচারকের পদ সৃষ্টির সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫