কুমিল্লা সদরের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে লাশ দুটি উদ্ধার করে সদর দক্ষিণ থানার পুলিশ। লাশ দুটি বাসার খাটের উপর পড়ে ছিল।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের রামনগরের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তার মেয়ে শিল্পি আক্তারের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।
সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Reporter Name 























