ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রসহ ৭ জনের নামে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১২৮ বার

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচএম প্রফুল্লকে হত্যাচেষ্টাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে হেনস্তার অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৭ জনের নামে মামলা হয়েছে। মামলায় আরও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি আমলি আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচএম প্রফুল্ল বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এমএফ রাব্বি, মোহাম্মদ মেহেদীন হাসান, রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমের নাম উল্লেখ করা হয়েছে।

বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট  মো. আফছার হোসেন রনি।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচএম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এদের মধ্যে সাংবাদিক এইচএম প্রফুল্ল মারাত্মক আহত হন। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার পর সাংবাদিক এইচএম প্রফুল্ল আওয়ামী লীগের শাসনামলের নানা সন্ত্রাস, দুর্নীতি-অনিয়মের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করেন। এতে কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগীরা একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রসহ ৭ জনের নামে মামলা

আপডেট টাইম : ০৬:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫