ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় সেনা সদস্যসহ টহল পিকআপ খাদে, আহত ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৪৭ বার

রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্যসহ একটি পিকআপ ও ওই ট্রাকটি খাদে পড়ে গেছে। এতে ১০ জন আহত হয়েছেন। অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারি।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মোহনপুর মডেল টাউনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর পিকআপ গাড়ি ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেনাসদস্য ল্যান্স কর্পোরাল আলাউদ্দিনকে সিএমএইচ এবং সিপাহী মোঃ জুয়েল রানা ও ট্রাকের হেলপার রায়হান ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাক চালককে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ট্রাকের ধাক্কায় সেনা সদস্যসহ টহল পিকআপ খাদে, আহত ১০

আপডেট টাইম : ১১:৫২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫