ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

‘নীলা মার্কেট’ থেকে ‘ওয়েস্টিন’, ফুলে ফেঁপে উঠছে হাঁসের অর্থনীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৩১ বার

একসময় হাঁসের মাংস ছিল কেবল গ্রামীণ খাবার, এরপর যোগ শহুরে জীবনে। সম্প্রতি অতীতে এমন একটা সময় ছিল ‘শীতের’ মৌসুমে শহরের হোটেল-রেস্তোরাঁ থেকে ঘরোয়া আড্ডা, এমনকি পিঠাপুলির আসরেও হাঁসের পদ অপরিহার্য হয়ে উঠতো। সে দিন পেছনে ফেলে শীত-গ্রীষ্ম এমন কী, বর্ষা সব ঋতুতেই হাঁসের আবেদন এখন প্রশ্নাতীত।

‘নীলা মার্কেট’ থেকে শুরু করে পাঁচ তারকা ‘ওয়েস্টিন’, সব জায়গায় হাঁস এখন অপরিহার্য ‘পদ’। এতে দিন দিন ফুলে ফেঁপে উঠছে হাঁসের অর্থনীতি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, ২০১৩–১৪ অর্থবছরে দেশে হাঁস ছিল প্রায় ৪ কোটি ৮৯ লাখ। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬০ লাখে। অর্থাৎ ১০ বছরে হাঁস উৎপাদন বেড়েছে প্রায় ২৮ শতাংশ। সবচেয়ে বেশি হাঁস পালন করা হচ্ছে দেশের হাওরাঞ্চলে। সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলেও বাড়ছে এর বাণিজ্যিক চাষ।

সরকারি হিসাবে, হাঁসের বার্ষিক বাজারমূল্য অন্তত সাড়ে ৩ হাজার কোটি টাকা। তবে খাতসংশ্লিষ্টদের মতে, প্রকৃত বাজার এর চেয়ে অনেক বড়। ছোট-বড় মিলিয়ে দেশে এখন হাঁসের বাণিজ্যিক খামার ১০ হাজারের বেশি। শীত মৌসুমে হাঁসের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। রাজধানীর পাইকারি বাজারগুলোতে প্রতিদিন বিক্রি হয় ২০ হাজারের বেশি হাঁস।

বর্তমানে প্রতিটি পাতিহাঁসের বাজারদর ৫০০ থেকে ৬০০ টাকা। রাজহাঁস ও চিনাহাঁস বিক্রি হচ্ছে কেজি–প্রতি ৬০০ থেকে ৬৫০ টাকায়। সুপারশপে ড্রেসিং করা হাঁস পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৫০০–৬০০ টাকায়।

দেশে হাঁসের বাজার দ্রুত বড় হলেও রপ্তানি এখনো সীমিত। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত উদ্যোগ নিলে আন্তর্জাতিক বাজারেও হাঁসের মাংস রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে।

গ্রাম থেকে শহর, হাওর থেকে রেস্তোরাঁ এমনকি ফাইভ স্টার হোটেল-হাঁস এখন শুধু খাবার নয়, বরং দেশের কৃষি–অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত। এমন পরিস্থিতি বিবেচনায় রপ্তানির দিকেও নজর দেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

‘নীলা মার্কেট’ থেকে ‘ওয়েস্টিন’, ফুলে ফেঁপে উঠছে হাঁসের অর্থনীতি

আপডেট টাইম : ০৩:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫