ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১২৯ বার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যা মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্যগ্রহণ আজ রোববার (৩ আগস্ট)। আদালতের অনুমতি সাপেক্ষে তা সরাসরি সম্প্রচার করা হবে।

গতকাল শনিবার (২ আগস্ট) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথমদিন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের আহতরা সাক্ষ্য দেবেন।

এর আগে, গত ১০ জুলাই জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট টাইম : ১০:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫