ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হত্যা মামলায় রিমান্ড শেষে জাহাংগীর আলম কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১২৯ বার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রাসেল বকাউল হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহীনুজ্জামান তাকে কারাগারে রাখার আবেদন করেন।

নথি থেকে জানা গেছে, গত ১৬ জুলাই রাসেল বকাউল হত্যা মামলায় জাহাংগীরের পাঁচদিন রিমান্ডের আদেশ দেন আদালত। এরপরে পরে গত ২৮ জুলাই আসামিকে নিবিড় তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা। সে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হলে আজ আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।

এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রাসেল বকাউল (২২)। এসময় পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ আগস্ট নিহতের বড়ভাই হাসনাত বাকাউল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। গত বছরের ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হত্যা মামলায় রিমান্ড শেষে জাহাংগীর আলম কারাগারে

আপডেট টাইম : ১০:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫