ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সৌদি আরবের সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৩২ বার
মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটিতে যেসব দেশের প্রবাসীদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের দেশে ফেরার সুযোগ আরও এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর জাওয়াজাত।
২৬ জুলাই থেকে এটি কার্যকর হবে বলে নতুন ঘোষণায় জানানো হয়েছে।
দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, ৩০ দিনের জন্য এই বর্ধিত সময়কাল ১/২/১৪৪৭ হিজরি (২৬ জুলাই ২০২৫) থেকে শুরু হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের চূড়ান্ত প্রস্থান সহজতর করা।
এর আগে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে দেশটির পাসপোর্ট অধিদফতর ২৬ জুন থেকে এক মাসের জন্য এই সেবা চালু করে। যার মেয়াদ দেশটি আরও এক মাস বাড়াল।
তবে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করতে হবে।
অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে
সূত্র: খালিজ টাইমস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সৌদি আরবের সুখবর

আপডেট টাইম : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫