ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা রবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬
  • ৩০০ বার

সুষ্ঠু হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবো বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রব এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা না দেন তাহলে কী হবে সেটা আল্লাহ্ জানেন। আমাদের একটাই দাবি বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ক্ষমতার মালিক করতে হবে।’

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সরকারকে হুঁশিয়ারি দিয়ে রব বলেন, ‘সুন্দরবনের পাশে আপনি কয়লা বিদ্যুৎকেন্দ্র করতে পারবেন না। বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে অন্য কোথাও করতে হবে।’

রব বলেন, ‘পাকিস্তানিরা মনে করত, আওয়ামী লীগকে ক্ষমতা দেয়া যাবে না। পাকিস্তান ভেঙে যাবে। এখন আওয়ামী লীগ মনে করছে, অন্য কোনো দলকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, তাদের ভবিষ্যত পরিণতি কী হবে তা ভবিষ্যতই নির্ধারণ করবে।’

আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গঠনের জন্যই এই দলের জন্ম হয়েছিল।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের এস এম আকরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন

আগামী নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা রবের

আপডেট টাইম : ১২:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬