ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

যে ৪ ভুলে হারাতে পারেন হোয়াটসঅ্যাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১০৮ বার

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন নিত্য প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠেই হোয়াটসঅ্যাপ চেক করা এবং ঘুমাতে যাওয়ার অবধি সেই কাজই চলে। তবে কিছু কিছু ভুল আপনাকে হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ করেও দিতে পারে। হারাতে পারেন মূল্যবান অ্যাকাউন্টটি।

হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার জানিয়েছে, কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট তখনই বন্ধ করা হয় যখন তিনি নীতিবিরুদ্ধ কিছু করেন। বেশিরভাগ সময় ব্যবহারকারী জেনে বা না জেনে ভুলগুলো করে। তবে সতর্ক থাকতে হবে কিছু ভুল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে—

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার

অনেক ব্যবহারকারী অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরিবর্তে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিওয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ প্লাসের মতো নাম সহ অনেক অ্যাপ পাওয়া যায়। কিন্তু কোম্পানি এই অ্যাপস ব্যবহার নিষিদ্ধ করেছে। আপনি যদি এই তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

হুমকি দিলে

যদি কাউকে হয়রানি বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে মেসেজ পাঠান, তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এছাড়াও ঘৃণ্য বা আপত্তিকর বার্তা পাঠানোর জন্যও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। অ্যাপটির এক্ষেত্রে নিজস্ব কিছু গাইডলাইন আছে।

অন্য কারও নামে ব্যবহার করলে

যদি অন্য কারো নাম, প্রোফাইল ফটো এবং পরিচয় দিয়ে মেসেজ করেন তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও নিষিদ্ধ হয়ে যেতে পারে। এটি হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। যদি কোনো সেলিব্রিটি, ব্র্যান্ড বা সংস্থার ছদ্মবেশে অ্যাপ চালান, তবে আপনার অ্যাকাউন্টও নিষিদ্ধ হতে পারে।

রিপোর্ট করলে

অনেক ব্যবহারকারী একসঙ্গে যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করেন, তাহলে কোম্পানি ব্যবস্থা নিতে পারে। কোম্পানি অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। আপনাকে রিপোর্ট করা ব্যক্তিটি আপনার পরিচিতি তালিকার অংশ কি না তা খতিয়েও দেখবে না অ্যাপটির কর্তৃপক্ষ। তাছাড়া আপনি যদি অযাচিতভাবে কাউকে একের পর এক মেসেজ করতে থাকেন সেক্ষেত্রেও ব্যান হতে পারেন। অ্যাপটি যদি মেসেজগুলোকে স্প্যাম হিসেবে বিবেচনা করে তবে অ্যাকাউন্টটি হারাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যে ৪ ভুলে হারাতে পারেন হোয়াটসঅ্যাপ

আপডেট টাইম : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫